×

মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় চীন কি সফল হবে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম

ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় চীন কি সফল হবে?

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ভয়াবহ চাপ তৈরি হয়েছে। একইসঙ্গে তেলের দাম দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসার চেষ্টা করছে চীন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে কীভাবে তা বাস্তবায়ন হবে বা এরপর কী ঘটবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি ট্রাম্প।

চীন এখন পাকিস্তানের সঙ্গে মিলে একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে পাকিস্তান একটি অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাঁচ দফা পরিকল্পনা দিয়েছে, যার লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের নিয়ন্ত্রণে থাকা জ্বালানি তেল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করা।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে চীন এই উদ্যোগ নিচ্ছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে আগামী মাসে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের সমর্থন এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লানঝৌ বিশ্ববিদ্যালয়ের গবেষক জু ইয়ংবিয়াও বলেন, নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক তিনভাবেই পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিচ্ছে চীন। দেশটি এই সংঘাতে আরো কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী।

আরো পড়ুন : ট্রাম্পকে রাজি করাতে পাকিস্তানের নেপথ্য কৌশল

এর আগে যুদ্ধ নিয়ে চীনের অবস্থান ছিল বেশ নীরব। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। মূল কারণ হলো—ইরান যুদ্ধ চীনের কাঙ্ক্ষিত বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হিসেবে চীন কিছুদিনের জন্য মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলেও দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট তার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনীতি ধীরগতির হলে তা চীনের শিল্প ও রপ্তানিতে বড় প্রভাব ফেলবে। তাই চীন যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী। তেলের দাম বাড়লে পুরো সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ে। এতে খেলনা, প্লাস্টিক, কাপড়, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও সেমিকন্ডাক্টরসহ নানা শিল্পক্ষেত্রে খরচ বেড়ে যায়।

ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের পর চীন মধ্যপ্রাচ্যে নতুন বাজার খুঁজতে শুরু করে। ফলে গত বছর এই অঞ্চলে চীনের রপ্তানি দ্রুত বেড়েছে। এখন মধ্যপ্রাচ্য বৈদ্যুতিক গাড়ির দ্রুততম বর্ধনশীল বাজারগুলোর একটি।

চীন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইরাকসহ বিভিন্ন দেশে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। একই সঙ্গে ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের প্রায় ৮০ শতাংশ তেলে ক্রেতা চীন।

চীন এর আগেও মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ২০২৩ সালে তারা সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৪ সালে তারা ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আলোচনাও আয়োজন করে। তবে চীনের এই ভূমিকার সীমাবদ্ধতাও আছে। মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী সামরিক উপস্থিতি নেই, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি রয়েছে। চীনের একমাত্র নিকটবর্তী ঘাঁটি জিবুতিতে, যা মূলত লজিস্টিক সহায়তার জন্য ব্যবহৃত হয়।

চীনের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। তাই তারা বড় ধরনের যুদ্ধে সরাসরি জড়াতে সতর্ক থাকে। তবুও, এই শান্তি উদ্যোগের মাধ্যমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চান এবং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন। যদিও চীন নিজেকে একটি বাস্তববাদী বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চায়। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, হংকং ও তাইওয়ান ইস্যু, এবং মানবাধিকার প্রশ্নে তাদের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়েছে।

সব মিলিয়ে, চীন কৌশলগত স্বার্থে পরিচালিত একটি শক্তিশালী বৈশ্বিক খেলোয়াড়। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানোর স্পষ্ট ইচ্ছা রয়েছে এবং ভবিষ্যতে এই অঞ্চলে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

সূত্র: বিবিসি

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

পাচারকালে ৭ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

পাচারকালে ৭ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

আ. লীগ শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

আ. লীগ শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

টেকনাফে পাচারের উদ্দেশে বন্দি থাকা ১৩ জন উদ্ধার

টেকনাফে পাচারের উদ্দেশে বন্দি থাকা ১৩ জন উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App