×

মধ্যপ্রাচ্য

ইরানে টানা স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

ইরানে টানা স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

টানা কয়েক সপ্তাহ ইরানে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন সেনা জড়ো করা হয়েছে এবং তাদের দিয়ে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি সাধারণ স্থল হামলার মতো হবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই স্থল হামলা ‘যুদ্ধে নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে। এটি চলাকালীন সময় মার্কিন সেনাদের জন্য পরিস্থিতি আরো বিপজ্জনক হতে পারে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এই অভিযান হবে স্বাভাবিক স্থল হামলার মতো নয়, বরং এতে স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেইড চালাবে।

তবে কর্মকর্তারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা এই অভিযান চলাকালীন ড্রোন, মিসাইল এবং গুলির মুখে পড়তে পারেন।

ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যেন প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করা মানে নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন : ইরানের যে কৌশলে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

স্থল হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে খারগ দ্বীপ বিবেচনা করা হচ্ছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত এবং ইরান এখান থেকে তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। হামলার উদ্দেশ্য হতে পারে হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করা।

এক কর্মকর্তা জানিয়েছে, সম্ভাব্য এই স্থল হামলার মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে আরেকটি সূত্রের তথ্য অনুযায়ী, এটি কয়েক মাস ধরে চলতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

ডা. শফিকুর রহমান মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App