×

মধ্যপ্রাচ্য

আমিরাতকে ইরান সেনাবাহিনীর সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম

আমিরাতকে ইরান সেনাবাহিনীর সতর্কতা

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের বিতর্কিত আবু মুসা এবং গ্রেটার তুনব দ্বীপে যদি সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা চালানো হয়, তবে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

দেশটির সেনাবাহিনী অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে বলেছে, ‘পাল্টা হামলায় আমিরাতের 'রাস আল খাইমাহ' শহরকে সরাসরি লক্ষ্যবস্তু (হিট) করা হবে।’

পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমিরাত এগুলোকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করলেও, ইরান সে দাবি প্রত্যাখ্যান করে দ্বীপগুলোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। বর্তমানে দ্বীপগুলো ইরানের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।

ভৌগোলিক দিক থেকে এই দ্বীপগুলোর অবস্থান অত্যন্ত কৌশলগত। কারণ এগুলো বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালীর' প্রবেশদ্বারে অবস্থিত।

ইরানের সেনাবাহিনীর হুমকি দিয়ে বলেছে, “আমরা সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে দিচ্ছি যে, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের আবু মুসা এবং বৃহত্তর তুনব দ্বীপপুঞ্জের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড থেকে আর কোনো আগ্রাসন চালানো হয়, তবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আমিরাতের রাস আল খাইমাহ-তে ভয়াবহ হামলা চালাবে।”

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমির  শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জামায়াত আমির শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২৬ মার্চ: স্বাধীনতার অমর গৌরবের দিন আজ

২৬ মার্চ: স্বাধীনতার অমর গৌরবের দিন আজ

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App