×

মধ্যপ্রাচ্য

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

কুয়েতের তেল স্থাপনায় ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

কুয়েতের একটি তেল শোধনাগারে আকস্মিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় সকালে দেশটির মিনা আবদুল্লাহ রিফাইনারির একটি অপারেশনাল ইউনিট ড্রোন হামলার শিকার হলে সেখানে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) জানিয়েছে, ‘তাদের অধীনস্থ কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি)-র মালিকানাধীন এই ইউনিটে হামলার পরপরই জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়।’

কেপিসি আরো জানিয়েছে, ‘কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App