×

আইন-বিচার

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

রোববার (২৬ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর প্রাথমিক তদন্তে কোনো তথ্য-উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে। ঘটনাস্থলের ফরেনসিক তথ্য-আলামত কিছুই টাস্কফোর্স উদ্ধার করতে পারেনি। তবে ইতোমধ্যে অনেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। 

এদিন আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান।

হাইকোর্ট জানান, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় দিতে বলেন। এরপর ৬ মাসের সময় দেন হাইকোর্ট।

গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন দাস

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য জানালেন হামলাকারী

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

নওগাঁয় শ্রমিকদের দ্বন্দ্বে বন্ধ আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল

হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App