×

আইন-বিচার

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। 

একইসঙ্গে ওই আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে এই আসনের অপর প্রার্থীদের নোটিশ ইস্যু করতে বলা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App