×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময়ও প্রার্থনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের জন্য ৭ এপ্রিল দিন নির্ধারণ করেন।

আরো পড়ুন : পাঁচ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

এর আগে সকালে প্রসিকিউশন সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেয়।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি, আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু

যমুনা সেতুতে ১ দিনে টোল আয় ৩ কোটি ৩১ লাখ

যমুনা সেতুতে ১ দিনে টোল আয় ৩ কোটি ৩১ লাখ

বাংলাদেশ থেকে ১০ বছরে ৬৮৩০ কোটি ডলার পাচার

জিএফআই-এর প্রতিবেদন বাংলাদেশ থেকে ১০ বছরে ৬৮৩০ কোটি ডলার পাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App