×

আইন-বিচার

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতা: দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতা: দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

ছবি: কাগজ প্রতিবেদক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কি.মি. নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও ৩২ জন আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে আহত-নিহত পরিবার পূর্নবাসন বাস্তবায়ন কমিটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর কাছে স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা।

সভায় বক্তারা বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন।আহতদের অনেকেই এখনো পর্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা দীর্ঘ সাত বছরেও বাস্তবায়ন করা হয়নি। আর প্রতিশ্রুতির কোন কিছুই বাস্তবায়ন হয়নি এখনো পর্যন্ত। তাই আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকুরি ব্যবস্থার পাশাপাশি পাহাড়ে প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, নির্বাচনের সহিংসতার দীর্ঘ ৭বছর পেরিয়ে গেলেও কোন সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সশস্ত্র সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়ার কারণে বাঘাইছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীরা আরো বেশী বেপোরোয়া হয়ে উঠছে। এদের প্রতিহত করতে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার আহবান জানান বক্তারা।

পূর্নবাসন কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছিড় উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, নাগরিক পরিষদ উপজেলা সভাপতি মুক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আবসার হোসেন, পৌর সভাপতি মো: মহিউদ্দিনসহ  নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন এমপি আতাউর রহমান বাচ্চু

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

সাবেক এমপি ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীকে শাড়ি বিতরণ

কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীকে শাড়ি বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App