×

আইন-বিচার

বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৪৫ পিএম

বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

ফাইল ছবি

ঢাকার মোহাম্মদপুরের মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার মামলায় তারই প্রতিবেশী আকবর হোসেন শিবলুকে ৬ মাস কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মনসুর ও শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। শিবলু রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

এজন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি রায় ঘোষণা জন্য ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। তবে ওইদিন রায় পিছিয়ে বুধবার রাখা হয়।

গত বছরের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ।

গেল বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। মামলার আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ সাজার রায় এলো।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতারি ফুটবলের মত লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App