×

খুলনা

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:২১ এএম

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায়  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন।

পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App