×

খুলনা

বারুইপাড়া বাজারে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

Icon

মো. সুজন মোল্লা ও ইমাম মেহেদী হাসান বাগেরহাট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

বারুইপাড়া বাজারে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি

ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে দোকানগুলোতে থাকা চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর আজাদ বাসসকে জানান, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আগুনে দোকান পুড়ে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুক্ত বাসসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক জানানো হলেও মফস্বল এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। এরই মধ্যে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, শুধু তার দোকানেই প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিল।

আরেক দোকানি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনটি দোকান মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোসা. আতিয়া খাতুন সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া দোকান মালিক ইয়াকুব আলী, মুক্ত ও হাসান শেখকে আগামী রোববার তার কার্যালয়ে দেখা করতে বলা হয়েছে। তাদের জন্য সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

স্বাস্থ্য সচিব হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App