×

খুলনা

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানের সময় আকুব্বর হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যের বিরুদ্ধে।

রোববার (১২ এপ্রিল) উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আকুব্বর ওই গ্রামের মাজেদ মোল্যার ছেলে।

জানা যায়, রোববার সকাল ৯টার দিকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) সাহারা ইয়াসমিনের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল আকুব্বর হোসেনের বাড়িতে অভিযান চালায়। স্থানীয়দের অভিযোগ, ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে হাতে হ্যান্ডকাফ পরানোর পর সিপাহি মিঠুনসহ কয়েকজন সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে আকুব্বর গুরুতর আহত হলে তার চিৎকারে স্থানীয়রা এসে অভিযান পরিচালনাকারী সদস্যদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে, খবর পেয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর রায়, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামান আকুব্বরের বাড়ি যান।

আকুব্বরের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী ঘুমিয়ে ছিল। হঠাৎ করে তাকে টেনে-হিঁচড়ে তুলে মারধর করা হয়। তারা আমার স্বামীকে পিটিয়েই মেরে ফেলেছে।’

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দার সাদ্দাম হোসেন, শাবানা ও মনিরুল বলেন, ‘অভিযানের নামে পরিকল্পিতভাবে আকুব্বরকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকুব্বর পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।’

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অভিযোগ করে বলেন, ‘অভিযান পরিচালনার সময় আকুব্বর হোসেনের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

বর্ষবরণ ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App