×

খুলনা

বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:৪১ পিএম

বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে প্রবেশ করে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী, শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে আমির হামজা (২৩)। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ৬ জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির ভেতর প্রবেশ করেন এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেন। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। এ সময় তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি

সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি

লেবাননে নিহতের সংখ্যা ১,১০০-তে পৌঁছেছে

লেবাননে নিহতের সংখ্যা ১,১০০-তে পৌঁছেছে

হরমুজ নিয়ে ৩৫ দেশের সঙ্গে কথা ফরাসি সামরিক প্রধানের

হরমুজ নিয়ে ৩৫ দেশের সঙ্গে কথা ফরাসি সামরিক প্রধানের

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App