×

খুলনা

দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

ছবি: কাগজ প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা অনুদানের চেক বিতরণ করেন। 

বুধবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ব্যক্তিদের কাছে এই চেক তুলে দেয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত ও হৃদরোগের মতো মারাত্মক ও ব্যয়বহুল রোগে ভুগছেন, তাদের চিকিৎসার সহায়তায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়। সুবিধাভোগীদের প্রত্যেকেই অত্যন্ত দরিদ্র এবং অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অসহায় মানুষের অভিভাবক। কেউ যেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যান, সেই লক্ষে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের সুচিকিৎসার পথ সুগম করবে। 

তিনি আরো বলেন, নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

চেক বিতরণকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত অসহায় পরিবারগুলো এই সংকটকালীন সময়ে আর্থিক সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেলিনা আহমেদের এক জোড়া কবিতা

সেলিনা আহমেদের এক জোড়া কবিতা

দৌলতদিয়ায় বাস ডুবি: ২ নারীর মৃত্যু, ৮ জন উদ্ধার, পানির নিচে ৩৩

পদ্মায় বাসডুবি দৌলতদিয়ায় বাস ডুবি: ২ নারীর মৃত্যু, ৮ জন উদ্ধার, পানির নিচে ৩৩

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ইসরায়েলি

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই ইসরায়েলি

অবনী অনিমেষের এক জোড়া কবিতা

অবনী অনিমেষের এক জোড়া কবিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App