×

খুলনা

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ মার্চ) বিকাল তিনটার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিক্ষার্থীর অবস্থা আশংকাজনক।

নিহত মো. রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঈদের নামাজ শেষ করে রাব্বী তাঁর বন্ধু রোমান ও ভাগ্নে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসছিল । এসময় সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে যায় ৷ এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনা স্থান পরিদর্শন করে এ বিষয়ে  নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন , মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনা স্থলে একজন মারা গেছে। এ ব্যাপারে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App