×

খুলনা

আওয়ামী লীগের আরো এক জেলা অফিস উন্মুক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

আওয়ামী লীগের আরো এক জেলা অফিস উন্মুক্ত

ছবি: সংগৃহীত

দেশে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগর ও জেলা কার্যালয় অফিস উন্মুক্ত করে জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আজ দুপুরে দেশে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা সদর থানার শঙ্খ মার্কেটের ২য় তলায় অবস্থিত মহানগর ও জেলা কার্যালয় অফিস উন্মুক্ত করে জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা। পরে তারা  দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে ‘জয় বাংলা’ স্লোগানও দেয়।

এ সময় তারা শঙ্খ মার্কেট ত্যাগ করার সময় স্থানীয় দোকানদের বলেন, ‘খুব শিগগির অফিসের উন্নয়ন কাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে’।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ‘গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তবে অফিসটি তালাবদ্ধ অবস্থায় আমরা দেখতে পাই।

তিনি আরো বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তাতারের জন্য আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করছি। শনাক্ত করতে পারলে তাদের আইনের আওয়াতায় আনতে পারবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App