×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:১১ পিএম

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি রণতরি মোতায়েন করছে যুক্তরাজ্য। আজ শনিবার (৯ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রস্তাবিত একটি বহুজাতিক মিশনে অংশ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘এইচএমএস ড্রাগন’ নামের টাইপ-৪৫ বিধ্বংসী রণতরিটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি আগে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের কাছে মোতায়েন ছিল। বর্তমানে রণতরিটি ওই অঞ্চলে ‘প্রাক-অবস্থান’ গ্রহণ করবে এবং পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটিশ-ফরাসি যৌথ মিশনে যোগ দেবে।

মূলত হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই মিশনের মূল লক্ষ্য। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একে ‘সতর্কতামূলক পরিকল্পনা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় তেহরান পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে গত ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। নির্দিষ্ট সময়সীমা ছাড়াই সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে গত ১৩ এপ্রিল থেকে ওই জলপথে ইরানি নৌচলাচলের ওপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলেও মার্কিন নৌ-অবরোধ আগের মতোই কার্যকর থাকবে বলে জানিয়েছেন। এ অবস্থায় ব্রিটিশ রণতরি মোতায়েনের বিষয়টি ওই অঞ্চলের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

প্রধানমন্ত্রী বিবৃতি জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার-অনাচার থাকবে না

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়: বাণিজ্যমন্ত্রী

শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়: বাণিজ্যমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ

‘চীন ও ভারতের পারস্পরিক ইস্যুতে বাংলাদেশ ফুটবল নয়, রেফারি’

‘চীন ও ভারতের পারস্পরিক ইস্যুতে বাংলাদেশ ফুটবল নয়, রেফারি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App