×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

ছবি- সংগৃহীত

জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণাটিকে আগে থেকেই প্রত্যাশিত বা 'অনুমিত' বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। শনিবার (২ মে) বিবিসি ও ডিপিএ সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করার ঘোষণা দিয়েছে সামরিক জোট ন্যাটো।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক সাক্ষাৎকারে বলেন,'ইউরোপে, বিশেষ করে জার্মানিতে আমেরিকান সৈন্যদের উপস্থিতি আমাদের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রেরও স্বার্থ।' বর্তমানে জার্মানিতে ৩৬ হাজারের বেশি সক্রিয় মার্কিন সেনা সদস্য রয়েছে, যা পুরো ইউরোপের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ইতালি ও যুক্তরাজ্যেও ওয়াশিংটনের বড় সামরিক উপস্থিতি রয়েছে।

এদিকে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিস্তারিত জানতে তারা কাজ করছেন। ন্যাটোর ভেতরে উদ্বেগ বাড়ছে যে, ওয়াশিংটনের এই পদক্ষেপে জোটের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের কঠোর সমালোচনা করার পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। চ্যান্সেলর মেৎস মন্তব্য করেছিলেন যে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র 'অপমানিত' হয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, সেনা সংখ্যা ৫ হাজারের চেয়েও অনেক বেশি কমানো হতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিলেটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে যা বলল জার্মানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App