প্রিন্ট: ০৩ মে ২০২৬, ০৫:৩০ পিএম
আরো পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা ও ট্যাংকের ওপর হামলায় হিজবুল্লাহ এখন নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে।
গোষ্ঠীটি তাদের লড়াইয়ে ছোট আকারের ‘ফাইবার অপটিক’ ড্রোন ব্যবহারের হার বাড়িয়ে দিয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ড্রোনগুলো তৈরির খরচ যেমন কম, তেমনি এগুলো শনাক্ত করাও বেশ কঠিন। এ ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এগুলো সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না।
‘ফাইবার অপটিক’ তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এ ড্রোনগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
সূত্র: আল–জাজিরা
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন