×

আন্তর্জাতিক

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, এই বিরতিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে এবং নির্দেশ পাওয়ামাত্রই ইরানে পুনরায় হামলা শুরু করতে মার্কিন বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, বুধবার শেষ হতে যাওয়া এই সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। সাক্ষাৎকারে তিনি বলেন,'আমরা অভিযানের জন্য তৈরি। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ আছে এবং সামরিক বাহিনীও মুখিয়ে আছে। ইরান যদি একটি চুক্তিতে আসে, তবে তারা ভালো অবস্থানে থাকতে পারবে। এছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।” ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

এদিকে, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও পাকিস্তানের ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনায় অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান। এমনকি কোনো প্রতিনিধিদলও সেখানে পাঠায়নি দেশটি। যদিও আলোচনার পথ তেহরান একেবারে বন্ধ করেনি, তবে তাদের মধ্যে এক ধরনের গভীর সন্দেহ ও অবিশ্বাসের জন্ম হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই দ্বিধার পেছনে কেবল যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবই নয়, বরং সাম্প্রতিক কিছু ঘটনা বড় প্রভাব ফেলেছে। নৌ-অবরোধ, একটি ইরানি জাহাজে হামলা এবং ভারত মহাসাগরে আরেকটি জাহাজ জব্দের ঘটনাগুলোকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। তেহরানের মতে, একপাশে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি রেখে অন্যপাশে অর্থবহ কূটনীতি চলতে পারে না এটি সম্পূর্ণ স্ববিরোধী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারী ঘর বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

সরকারী ঘর বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

পাকিস্তানকে এলএনজি সরবরাহ করবে আজারবাইজান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App