×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙল ইরানের তেলবাহী জাহাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙল ইরানের তেলবাহী জাহাজ

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘোষিত নৌ-অবরোধ উপেক্ষা করেই ইরানি জলসীমায় প্রবেশ করেছে একটি তেলবাহী ট্যাংকার। গত রাতে মার্কিন নৌ টাস্কফোর্সের একাধিক সতর্কতা ও বাধা ডিঙিয়ে জাহাজটি সফলভাবে ইরানের জলসীমায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে সেনাবাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানায়, ‘সিলি সিটি’ নামের এই ইরানি তেলবাহী জাহাজটি গত রাতে আরব সাগর অতিক্রম করে দেশের জলসীমায় প্রবেশ করে। এই ঝুঁকিপূর্ণ অভিযানে ট্যাংকারটিকে ইরানি নৌবাহিনী সরাসরি অপারেশনাল ও সামরিক সহায়তা প্রদান করেছে। বর্তমানে জাহাজটি নিরাপদ জলসীমা অতিক্রম করে ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে নোঙর করে আছে।

সাম্প্রতিক সময়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ঘোষণা দিয়েছিল যে, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব উপকূলীয় এলাকা ও বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ আরোপ করা হবে।

যদিও ওয়াশিংটন আশ্বস্ত করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজের চলাচলে তারা বাধা সৃষ্টি করবে না, তবুও ইরানের নিজস্ব পণ্যবাহী জাহাজের ওপর এই কড়াকড়ি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার আশঙ্কা তৈরি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

বিএনপির দুই পক্ষের সঙ্গে জামায়াত-এনসিপির সংঘর্ষ

ঘাটের সিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধ বিএনপির দুই পক্ষের সঙ্গে জামায়াত-এনসিপির সংঘর্ষ

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

ইরান যুদ্ধ ও পোপের সঙ্গে বিরোধে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

চুক্তি না হলে যুদ্ধ : ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App