×

আন্তর্জাতিক

নীরবতা ভেঙে যে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

নীরবতা ভেঙে যে কঠিন হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আয়াতুল্লাহ মুজতবা খামেনি। ছবি- সংগৃহীত

ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় ‘কুফর ও দাম্ভিক’ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির তথাকথিত ক্ষমতা ও দুর্বলতাকে বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে দিয়েছে।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া ওই বার্তায় মুজতবা খামেনি ইরানি সামরিক বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন,'সেনাবাহিনীর ড্রোনগুলো আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে।' সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, দেশটির নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুরু থেকেই এই সেনাবাহিনী জনগণের হৃদয়ের স্পন্দন ও জাতির প্রকৃত সন্তান হিসেবে নিজেদের যোগ্য স্থান দখল করে নিয়েছে।

বর্তমান পরিস্থিতিকে তিনি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনগোষ্ঠী কর্তৃক ইরানের মহান জাতির ওপর ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। এই বার্তায় তিনি তার পূর্বসূরি এবং আততায়ীর হাতে নিহত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন, বিপ্লবের প্রথম দশক থেকেই তার পিতা সেনাবাহিনীর সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে নিরলস কাজ করে গেছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর প্রাক্কালে পিতা নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করলেও মুজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। বার্তার শেষাংশে তিনি চলমান যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

দিনের আকাশে জিলকদের চাঁদ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো

সরকার ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার ‘জিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App