যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের পর লেবাননে সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (১৭ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘শক্তিশালী কূটনীতির মাধ্যমে ইসরায়েল “যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছিলো।’
তিনি বলেন, ‘লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য ফ্রন্টের ওপর হামলা চালানোর কোনো অধিকার তাদের নেই।’
তিনি ইরানের মর্যাদা ও গৌরব অক্ষুণ্ণ রেখে কূটনীতিকে পথ দেখাতে পাকিস্তানের নিবেদিত প্রচেষ্টার জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেন, ‘ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি” এবং এই অঞ্চলে অশান্তি বা সন্ত্রাসবাদও চায় না। তেহরান “মর্যাদার সঙ্গে” এবং আইনি কাঠামোর মধ্যে থেকে তার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি শান্তির পথ অনুসরণ করছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘ইরান তার নীতি ও অবস্থানে অটল থাকবে এবং এই বিষয়টি অপর পক্ষকে অবশ্যই বুঝতে হবে।’
তিনি আরো অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের গুপ্তহত্যার মাধ্যমে ইরান এবং বৃহত্তর অঞ্চলকে বিশৃঙ্খলা ও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।’
