×

আন্তর্জাতিক

লেবানন যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

লেবানন যুদ্ধবিরতিতে হতাশ ইসরায়েলিরা

ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবরে ইসরায়েলের ভেতরে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহাদেহ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষ করে উত্তর ইসরায়েলের বাসিন্দারা, যারা দীর্ঘদিন হিজবুল্লাহর হামলার ঝুঁকিতে ছিলেন, তারা এই যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নন।

শেহাদেহর মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পেরেছে। এতে অনেক ইসরায়েলি বিস্মিত হয়েছেন। কারণ সরকার যে ‘পূর্ণ বিজয়’-এর প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি।

তিনি আরো বলেন, দক্ষিণ লেবাননকে নিরাপত্তা বাফার জোনে পরিণত করার যে লক্ষ্য জনগণের সামনে তুলে ধরা হয়েছিল, তাও অর্জন করা সম্ভব হয়নি।

বিশ্লেষকের ভাষ্য, এই পরিস্থিতি অনেক ইসরায়েলির মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস আরও বাড়িয়েছে। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কেও সব তথ্য জনগণের সামনে প্রকাশ করা হয়নি।

আবেদ আবু শেহাদেহ দাবি করেন,ইরান ও পাকিস্তান আগেই জানিয়েছিল যে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে। তবে শুরুতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করেনি। পরে ডোনাল ট্রাম্প ইসরায়েলি জনগণের সামনে যুদ্ধবিরতির বিষয়টি তুলে ধরেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বিতর্কে কোহলি

আবারও বিতর্কে কোহলি

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

দিল্লি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

রামেকে একদিনে হাম উপসর্গে আরো ১৪ শিশু ভর্তি

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

জ্বালানি সংকটে থমকে যেতে পারে ইউরোপের আকাশপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App