×

আন্তর্জাতিক

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে এক কাতারে আনা 'বিপজ্জনক' বলে জানিয়েছে বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

এক বিশ্লেষক আল জাজিরাকে জানিয়েছেন, ‘গত রাতের ভাষণে ট্রাম্প জিসিসি রাষ্ট্রগুলোকে ইসরায়েলের পাশাপাশি “তার যুদ্ধের সত্যিই শক্তিশালী মিত্র” হিসেবে আখ্যায়িত করায় এই অঞ্চলের জন্য বিপজ্জনক ইঙ্গিত বহন করছে।’

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত বলেন, ‘এটি বিপজ্জনক, কারণ তিনি ইরানিদের এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে, আমরা তোমাদের ওপর যা কিছু চাপিয়ে দিচ্ছি, তার সঙ্গে এই লোকেরা এখন যৌথভাবে পরিকল্পনা করছে – যদিও সবাই জানে যে এই যুদ্ধ নিয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, বরং তার কর্মকাণ্ডের কারণেই তারা এতে জড়িয়ে পড়েছে।’

বারাকাত আরো বলেন, ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখার ট্রাম্পের হুমকি—সম্ভাব্য যুদ্ধাপরাধের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি—উপসাগরীয় অঞ্চলেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। তা সত্ত্বেও সে তাদেরকে বিপদে ফেলেই চলেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App