×

আন্তর্জাতিক

ট্রাম্প

‘২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে যুক্তরাষ্ট্র’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

‘২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করতে পারে যুক্তরাষ্ট্র’

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক হামলা বন্ধ করতে পারে। আর তেহরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও সেটা হতে পারে।

রয়টার্স লিখেছে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এখন পঞ্চম সপ্তাহে গড়ানো ইরান যুদ্ধ কীভাবে শেষ হতে পারে তা নিয়ে ওয়াশিংটনের পরিবর্তনশীল ও কখনো কখনো পরস্পরবিরোধী বক্তব্যকে তুলে ধরেছে।

ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা খুব শিগগিরই ছেড়ে আসছি, দুই সপ্তাহের মধ্যে, হয়তো দুই সপ্তাহের মধ্যে, হয়তো তিন।’

‘এপিক ফিউরি’ নামের এই সামরিক অভিযান শেষ করতে ইরানের সঙ্গে ‘সফল কূটনীতি’ যুক্তরাষ্ট্রের জন্য একটি পূবর্শর্ত কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “তা নয়।”

তিনি বলেন, ‘ইরানকে কোনো চুক্তি করতে হবে না, না। না, আমার সঙ্গে তাদের কোনো চুক্তি করতে হবে না।’

পরে হোয়াইট হাউজ জানায়, ‘ইরান বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাতে’ বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৯টায় ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এর আগে যুদ্ধবিরতির জন্য ইরানকে ১৫ শর্তের একটি প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তেহরান এই প্রস্তাবগুলো না মানলে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। এসব প্রস্তাবের মধ্যে প্রধান দাবিগুলো ছিল, ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে তারা কখনো পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে না, সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে।

এদিকে, আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। তবে যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের কষ্টের বিষয়টিও জানানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। 

তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান-বাংলাদেশ।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরায় আল-রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

প্রসিকিউরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে অনুসন্ধান কমিটি

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

পরিবহন মালিক সমিতি সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের ভাড়াই বহাল

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও যুবদল সমর্থকদের সংঘর্ষে আহত ১০

হরমুজে বাংলাদেশি জাহাজের  নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App