×

আন্তর্জাতিক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পর জ্বালানিমন্ত্রীও গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

নেপালের সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পর জ্বালানিমন্ত্রীও গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোয় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের একদিন পর সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠ বলেন, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এই তদন্তের তত্ত্বাবধান করবে।

নব্যনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে লেখেন, আন্দোলনের সময় খাড়কার বাসভবন থেকে উদ্ধার করা অর্থের তদন্তের প্রেক্ষিতে তাকে আজ আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে ওই আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দুর্নীতি আর আর্থিক অনটনের বিরুদ্ধে বড় আন্দোলনে রূপ নেয়। আন্দোলনে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ৮ ও ৯ সেপ্টেম্বর দমন-পীড়নে অন্তত ৭৬ জন নিহত হন। আন্দোলনকারীরা সংসদ ভবন ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত অলি সরকারের পতন ঘটান।

খাড়কার বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা তার বাড়িতে পাওয়া টাকা বাতাসে ছুড়ে মারছেন।

অভ্যুত্থানের পর নেপালে চলতি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ বিজয় লাভ করে।

দলটির নেতা, র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর একদিন পরে শনিবারেই সাবেক প্রধানমন্ত্রী অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

ডা. শফিকুর রহমান মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App