×

আন্তর্জাতিক

বিমান হামলার টার্গেটে ইরানের দুটি ইস্পাত কারখানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম

বিমান হামলার টার্গেটে ইরানের দুটি ইস্পাত কারখানা

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের দুটি ইস্পাত কারখানা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

শুক্রবার (২৭ মার্চ) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, ‘আজ (শুক্রবার) বিকেলে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুটি প্রধান ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে, মার্কিন-জায়নবাদী শত্রু দুটি পৃথক হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান স্টিল এবং মধ্য ইরানের ইসফাহানের মোবারাকেহ স্টিল কারখানাকে লক্ষ্যবস্তু করেছে।’

বার্তা সংস্থা ফার্স সংবাদ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিও জানিয়েছে, ‘উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

জলাবদ্ধতার জন্য ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করার কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App