×

আন্তর্জাতিক

কায়া কাল্লাস

মার্কিনিদের হত্যা করতে ইরানকে তথ্য দিয়েছে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

মার্কিনিদের হত্যা করতে ইরানকে তথ্য দিয়েছে রাশিয়া

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আমেরিকানদের হত্যা করতে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে এস্তোনিয়ান রাজনীতিবিদ ও ইউরোপীয় কমিশনার ভাইস-প্রসিডেন্ট কায়া কাল্লাস।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধে ‘আমেরিকানদের হত্যা করার’ উদ্দেশ্যে ইরানকে গোয়েন্দা সহায়তা দেওয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন এবং মস্কোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ বৈঠকে সাংবাদিকদের কায়া কাল্লাস বলেন, ‘আমরা দেখছি যে, আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাতে ও হত্যা করতে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে এবং রাশিয়া এখন ড্রোন দিয়েও ইরানকে সমর্থন করছে, যাতে তারা প্রতিবেশী দেশগুলোতে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে পারে।’

‘এই যুদ্ধগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত… আমেরিকা যদি চায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হোক এবং ইরান তাদের ওপর হামলা বন্ধ করুক, তাহলে তাদের রাশিয়ার ওপরও চাপ সৃষ্টি করা উচিত, যাতে রাশিয়া এ ব্যাপারে তাদের সাহায্য করতে না পারে,” মস্কোর ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি যোগ করেন।’

রাশিয়া ইরানকে এ ধরনের সমর্থনের কথা অস্বীকার করেছে এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছেন, ‘গণমাধ্যম অনেক মিথ্যা ছড়াচ্ছে… সেগুলোতে কান দেবেন না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে নিহতের সংখ্যা ১,১০০-তে পৌঁছেছে

লেবাননে নিহতের সংখ্যা ১,১০০-তে পৌঁছেছে

হরমুজ নিয়ে ৩৫ দেশের সঙ্গে কথা ফরাসি সামরিক প্রধানের

হরমুজ নিয়ে ৩৫ দেশের সঙ্গে কথা ফরাসি সামরিক প্রধানের

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন

তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App