×

আন্তর্জাতিক

প্রয়োজনে ইরানের সঙ্গে যোগ দিতে প্রস্তুত: হুথি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

প্রয়োজনে ইরানের সঙ্গে যোগ দিতে প্রস্তুত: হুথি

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সঙ্গে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে প্রস্তুত, যদি এই মিলিশিয়া গোষ্ঠীর সামরিক সক্ষমতার প্রয়োজন হয়।’

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক হুথি নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা সব ধরনের বিকল্প নিয়ে সম্পূর্ণ সামরিকভাবে প্রস্তুত আছি।’

‘শূন্য ঘণ্টা নির্ধারণ সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুসরণ করছি, আর কখন পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় হবে তা আমরা জানতে পারব।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং প্রতিদিন শত্রুকে পরাজিত করছে, আর যুদ্ধও তাদের অনুকূলেই এগোচ্ছে। এর বিপরীতে কিছু ঘটলে, তখন আমরা পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।

‘যদি হুথিরা এই সংঘাতে নতুন কোনো রণাঙ্গন খোলে, তবে এর একটি সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাব আল-মানদেব প্রণালী। এটি একটি গুরুত্বপূর্ণ নৌ-চলাচল প্রতিবন্ধক ও সংকীর্ণ পথ, যা সুয়েজ খালের দিকে সমুদ্রপথের যান চলাচল নিয়ন্ত্রণ করে, বিশেষত ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার পর।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ইতালির প্রেসিডেন্টের শুভেচ্ছা

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

দেড় দিনের তেল শেষ হয় দুই ঘণ্টায়

জ্বালানিমন্ত্রী দেড় দিনের তেল শেষ হয় দুই ঘণ্টায়

দৌলতদিয়ায় বাস ডুবে প্রাণহানিতে রাশিয়ার শোক

দৌলতদিয়ায় বাস ডুবে প্রাণহানিতে রাশিয়ার শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App