×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

ছবি: সংগৃহীত

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্রবিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানে ভূমিকা পালন করছে’ আঙ্কারা। খবর আল–জাজিরার।

হারুন বলেন, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করাই হলো এই বার্তাগুলোর মূল লক্ষ্য।

আরো পড়ুন:  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরও কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।

এদিকে, ইসলামাবাদ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। 

মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, ওয়াশিংটন ও তেহরান উভয়পক্ষ সম্মত থাকলে পাকিস্তান এই ‘অর্থবহ ও চূড়ান্ত’ আলোচনার আতিথেয়তা দিতে প্রস্তুত। 

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সদিচ্ছা শাহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির স্বার্থে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের চলমান সকল প্রচেষ্টাকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে এই সংকটের একটি সমন্বিত সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনার আয়োজন করতে পাকিস্তান গর্বিত বোধ করবে।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, বহু হতাহতের শঙ্কা

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, বহু হতাহতের শঙ্কা

লেবাননেও ধ্বংসযজ্ঞ চালাতে চান নেতানিয়াহু

পেদ্রো সানচেজ লেবাননেও ধ্বংসযজ্ঞ চালাতে চান নেতানিয়াহু

টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

পাম্পে দীর্ঘ লাইনে গ্রাহকদের হাতাহাতি, সেনা মোতায়েন

পাম্পে দীর্ঘ লাইনে গ্রাহকদের হাতাহাতি, সেনা মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App