×

আন্তর্জাতিক

জ্বালানি নিরাপত্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা, উত্তেজনার মধ্যেই গ্যাসবাহী ট্যাঙ্কারের হরমুজ পাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচনা, উত্তেজনার মধ্যেই গ্যাসবাহী ট্যাঙ্কারের হরমুজ পাড়ি

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জ্বালানি নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, তাদের আলোচনায় মূলত পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, ফোনালাপে তারা বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত নানা উদ্বেগ নিয়ে কথা বলেছেন।

এদিকে, জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী সংস্থা ‘মেরিন ট্র্যাফিক’-এর আজ দেওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের হুঁশিয়ারি এবং জাহাজ লক্ষ্য করে হামলার হুমকির মধ্যেই ভারতের পতাকাবাহী দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

সূত্র: আল-জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে

শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

এলোপাতাড়ি কুপিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App