×

রোগব্যাধি

হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:০৫ এএম

হামে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ হিসেবে যা বলছেন বিশেষজ্ঞরা

ফাইল ছবি

দুই মাসের কম সময়ে হাম ও উপসর্গে দেশে মৃত্যু ছাড়িয়েছে ৩৫০। একই সময়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৭ হাজার। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজারের বেশি শিশু।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য। 

হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ হিসেবে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুষ্টিহীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, সারা দেশে শিশুদের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ খাওয়ার প্রবণতা কমে গেছে। এছাড়া চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া।

পাশাপাশি শিশুর শ্বাসকষ্ট, খিঁচুনি, অতিরিক্ত জ্বর, খেতে না পারা কিংবা তীব্র ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তারা।

এদিকে, দেশে হামের টিকার সংকট ও শিশু মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে সরকার। এর পেছনে কোনো অবহেলা আছে কিনা, থাকলে কে দায়ী– তা নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হলে তদন্ত প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে। এ জন্য সেসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। কেন বাচ্চাগুলো হারালাম, কারও কোনো গাফিলতি ছিল কিনা– এর তদন্ত হবে।

দেশের চলমান হামের প্রাদুর্ভাব আরও এক থেকে দুই মাস থাকতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এরমধ্যেই চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। যা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ। সারা দেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

চ্যাটজিপিটিতে মানুষ সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করে

‘অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

অর্থমন্ত্রী ‘অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

মা দিবসে শবনম ফারিয়ার দুই মায়ের গল্প

২ মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

২ মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App