×

আন্তর্জাতিক

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি

ভারতের বিমানবাহিনী গ্রেপ্তার ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

ভারতের বিমানবাহিনী  গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ও ইসলামাবাদে তথ্য পাচারের অভিযোগে ভারতের বিমানবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দেশটি আসামের বিমানবাহিনী স্টেশন সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি সুমিত কুমার (৩৬) বিমানবাহিনীতে কাজ করলেও আসাম স্টেশনে তিনি বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 

রোববার (২২ মার্চ) রাজস্থান গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, আসামের একটি ভারতীয় বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক প্রফুল্ল কুমার জানান, রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার  করা হয়।

গত জানুয়ারিতে জয়সলমীর থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর এই তদন্তের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সুমিত নামে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী স্টেশনে 'মাল্টি-টাস্কিং স্টাফ' হিসেবে কর্মরত ছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সুমিত স্বীকার করেছেন, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং টাকার বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করছিলেন, কর্মকর্তারা জানিয়েছেন।

শুধু তাই নয়, সন্দেহ করা হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমানবাহিনীর কর্মীদের সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহ ও পাচার করেছেন।

পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য জয়পুর-এর একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে আনা হয়েছে, যেখানে একাধিক সংস্থা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এই ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই চরবৃত্তির সঙ্গে যুক্ত বৃহত্তর নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: দ্য হিন্দু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ দল থেকে কার্যত ছিটকে যাচ্ছেন নেইমার

বিশ্বকাপ দল থেকে কার্যত ছিটকে যাচ্ছেন নেইমার

দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

খুলনা সহ ১৫ জেলায় আবারও জালানী তেল সংকট

খুলনা সহ ১৫ জেলায় আবারও জালানী তেল সংকট

রায়হান রাফী ও তমা মির্জা, প্রেমের পথের নতুন মোড়

রায়হান রাফী ও তমা মির্জা, প্রেমের পথের নতুন মোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App