×

আন্তর্জাতিক

বাহরাইনের বিস্ফোরণ ইরানি ড্রোনে নয়, মার্কিন প্যাট্রিয়টে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

বাহরাইনের বিস্ফোরণ ইরানি ড্রোনে নয়, মার্কিন প্যাট্রিয়টে

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত শুরুর কয়েকদিনের মাথায় মার্কিন মিত্র দেশ বাহরাইনে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ওই বিস্ফোরণে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রটি সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত 'প্যাট্রিয়ট' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষেপ করা হয়েছিল।

রোববার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচিত গবেষকদের একটি বিশ্লেষণ অনুসারে এ তথ্য জানানো হয়েছে।

মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষকরা বেশ জোরালোভাবে (মাঝারি থেকে উচ্চ আত্মবিশ্বাসের সঙ্গে) এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, সন্দেহভাজন ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৪ মাইল (৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি মার্কিন ‘প্যাট্রিয়ট ব্যাটারি’ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

এর আগে, গত (৯ মার্চ) বাহরাইনের রিফা শহরের এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক সংগৃহীত ভিডিওতে দেখা যায়, ‘বাহরাইনের রিফা শহরের আকাশ ভেদ করে একটি ক্ষেপণাস্ত্র তীব্র গতিতে ছুটে যাচ্ছে।’

রয়টার্স কর্তৃক পর্যালোচিত শিক্ষাবিদ গবেষকদের একটি বিশ্লেষণ অনুসারে, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ১০ দিনের মাথায় মার্কিন মিত্র বাহরাইনে ভোররাতের এক বিস্ফোরণে জড়িত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একটি মার্কিন-পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারি থেকে ছোড়া হয়েছিল, যে বিস্ফোরণে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত হন এবং বাড়িঘর বিধ্বস্ত হয়।’

বাহরাইন ও ওয়াশিংটন উভয়ই ৯ মার্চের বিস্ফোরণের জন্য ইরানের ড্রোন হামলাকে দায়ী করেছে। উপসাগরীয় এই দেশটি জানিয়েছে, এই হামলায় শিশুসহ ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার দিন মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-এ মন্তব্য করে জানায় যে, একটি ইরানি ড্রোন বাহরাইনের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন শনিবার প্রথমবারের মতো স্বীকার করেছে যে, ‘রাজধানী মানামার উপকূলবর্তী এবং একটি তেল শোধনাগারের আবাসস্থল সিত্রা দ্বীপের মাহাজ্জা মহল্লায় ঘটা বিস্ফোরণটিতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিলো।’

বিবৃতিতে বাহরাইন সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘ক্ষেপণাস্ত্রটি সফলভাবে মাঝ আকাশে একটি ইরানি ড্রোনকে প্রতিহত করে প্রাণ বাঁচিয়েছে।’

মুখপাত্র বলেন, “প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কিংবা ইরানি ড্রোন কোনোটিরই সরাসরি ভূমিতে আছড়ে পড়ার ফলে এই ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।”

‘মাহাজ্জা ঘটনায় কোনো ইরানি ড্রোন জড়িত ছিলো, এমন কোনো প্রমাণ বাহরাইন বা ওয়াশিংটন কেউই দেয়নি।’

রয়টার্স বলছে, বর্তমান যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে স্বল্পমূল্যের ড্রোনের হামলা ঠেকাতে অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার। বাহরাইনের এই ঘটনাটি এমন কৌশলের ঝুঁকি ও সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলেছে।

মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি ড্রোনকে সফলভাবে প্রতিহত করতে পেরেছে কি না তা নিশ্চিত হওয়া না গেলেও, এর শক্তিশালী বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। 

অন্যদিকে, সেই রাতে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিকটবর্তী তেল শোধনাগারে হামলা রুখতে ব্যর্থ হয়। ফলে হামলার কয়েক ঘণ্টা পরেই শোধনাগার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম স্থগিত করে 'ফোর্স মেজার' (অপরিহার্য কারণে চুক্তি পালনে অক্ষমতা) ঘোষণা করতে বাধ্য হয়।"

মন্তব্য জানতে চাওয়া হলে পেন্টাগন রয়টার্সকে সেন্ট্রাল কমান্ডের কাছে পাঠিয়ে দেয়, ‘যারা তাৎক্ষণিকভাবে প্রশ্নগুলোর কোনো জবাব দেয়নি।’

হোয়াইট হাউসে পাঠানো প্রশ্নের জবাবে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বা নিক্ষেপের ক্ষমতাকে ‘চূর্ণ’ করে দিচ্ছে। 

তিনি বলেন, “আমরা আমাদের দেশ ও মিত্রদের জন্য এই হুমকিগুলো মোকাবেলা করে যাব।” 

তিনি আরো যোগ করেন যে, মার্কিন সামরিক বাহিনী “কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না।” ওই কর্মকর্তা প্যাট্রিয়ট হামলা সম্পর্কিত নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি।

এ বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের কাছে পাঠিয়ে দেয়, যারা তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেয়নি।

হোয়াইট হাউসে পাঠানো প্রশ্নের জবাবে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বা নিক্ষেপের ক্ষমতাকে ‘চূর্ণ’ করে দিচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের দেশ ও মিত্রদের জন্য এই হুমকিগুলো মোকাবেলা করে যাব। তিনি আরও যোগ করেন যে, মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না।’ ওই কর্মকর্তা প্যাট্রিয়ট হামলা সম্পর্কিত নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পরিচয়ে প্রতারণা, আটক ১

‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

আমিনুল হক ‘চেলসি নারী দলে সুযোগ পেয়েছিলেন জায়মা’

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App