×

আন্তর্জাতিক

শিয়া সম্প্রদায়ভুক্তদের ইরানে চলে যেতে বললেন আসিম মুনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

শিয়া সম্প্রদায়ভুক্তদের ইরানে চলে যেতে বললেন আসিম মুনির

ছবি: ফিল্ড মার্শাল আসিম মুনির

ইরানের ওপর মার্কিন-ইজরায়েল হামলার প্রতিবাদে পাকিস্তানে চলমান বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। তারই ধারাবাহিকতায় পাক-সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরাসরি হুমকি দিলেন ইরানপন্থী শিয়া ধর্মগুরু ও নাগরিকদের। 

শনিবার (২১ মার্চ) শিয়া সম্প্রদায়ভুক্ত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘ইরানের জন্য দরদ থাকলে শিয়ারা সেখানে চলে যান।’

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে শিয়াদের উপর নিপীড়নের অভিযোগ দীর্ঘ দিনের। শিয়া পড়শি-রাষ্ট্র ইরানের সঙ্গেও তাদের টানাপড়েনের ইতিহাস রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কোনও পাক সেনাকর্তাকে এ ভাবে খোলাখুলি শিয়া ধর্মগুরুদের হুমকি দিতে শোনা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন-ইজরায়েল হামলা এবং শিয়াদের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনিসহ একাধিক প্রথম সারির নেতা-সেনাকর্তার মৃত্যুর জেরে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানে। 

সেই প্রসঙ্গ টেনেই এমন হুমকি দিলেন ফিল্ড মার্শাল মুনির।

খামেনির মৃত্যুর পরে পাকিস্তানের শিয়া ধর্মগুরুদের একাংশ খোলাখুলি ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিহিংসার ডাক দিয়েছিলেন। 

তাঁদের উদ্দেশে মুনিরের সতর্কবার্তা— ‘অন্য কোনও দেশের কোনও ঘটনার ভিত্তিতে পাকিস্তানে হিংসা সহ্য করা হবে না।’

আরো পড়ুন: বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় উদ্বেগ, মোদি-পেজেশকিয়ান আলাপ

পাক সেনা সর্বধিনায়কের ওই মন্তব্যের জবাবে শিয়া ধর্মগুরু মহম্মদ শিফা নাজাফি বলেছেন, ‘কিছু ঘটনার জন্য সব শিয়াকে দায়ী মনে করবেন না। সকলকে একই দলে ফেলা ঠিক নয়। পাকিস্তান সেনাবাহিনীতেও অনেক শিয়া রয়েছেন। এই দেশটির প্রতিষ্ঠা করেছিলেন কায়েদ-ই-আজম (মহম্মদ আলি জিন্না) নিজেও একজন শিয়া ছিলেন।’

প্রসঙ্গত, সুন্নি গরিষ্ঠ পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া। খামেনির মৃত্যুর পরে তাদের বড় অংশই মার্কিন বিরোধী বিক্ষোভে নেমেছিলেন। করাচিতে বিক্ষোভকারীরা কনসুলেটে হামলা চালালে সেখানে মোতায়েন মার্কিন মেরিন বাহিনী গুলি চালায়। এতে অন্তত ১০ জন নিহত হন। শিয়া ধর্মগুরু ও পড়ুয়াদের মিছিল ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় যাওয়ার চেষ্টা করা জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস ব্যবহার করেছিল। গিলগিট-বালটিস্তানের স্কার্দুতে বিক্ষোভকারীরা রাষ্ট্রপুঞ্জের একটি দফতরে আগুন ধরিয়ে দেন। সেখানে পুলিশের গুলিতে কয়েক জনের মৃত্যু হয়। পাক অধিকৃত কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু এলাকাতেও হিংসাত্মক হয়ে উঠেছিল মার্কিন বিরোধী বিক্ষোভ।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঈদের নামাজ শেষে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ফোনে প্রধানমন্ত্রী সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App