×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি থেকে টোল আদায় শুরু করেছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

হরমুজ প্রণালি থেকে টোল আদায় শুরু করেছে ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে আনুষ্ঠানিক টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এরই মধ্যে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার আদায়ও করা হয়েছে। 

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং প্রাকৃতিক গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই জ্বালানি করিডোর বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে আগুন লাগিয়ে দিয়েছে আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ। এটি বন্ধ করে যুদ্ধের নাটাইয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তেহরান। এবার এই পানিপথ ব্যবহারে টোল নিচ্ছে আইআরজিসি।

আরো পড়ুন: হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা, আগুন

কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, প্রণালি ব্যবহারের ক্ষেত্রে নতুন ভেটিং বা যাচাইকরণ প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছে আইআরজিসি। এর আওতায় জাহাজগুলোকে আগাম নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

তবে চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতীম দেশ বিনাবাধায় যাতায়াত সুবিধা পাচ্ছে বলেও জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা

রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা

পহেলা বৈশাখে ‘মঙ্গল’ নামেই ধানমন্ডিতে শোভাযাত্রা

পহেলা বৈশাখে ‘মঙ্গল’ নামেই ধানমন্ডিতে শোভাযাত্রা

হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান শাসনের অবসান

হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান শাসনের অবসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App