×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ছবি: পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী সুরক্ষার জন্য একটি জোট গঠনে মিত্রদের সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন যে তার দেশ ইরান যুদ্ধে কোনো সেনা পাঠাবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।

এর আগে জার্মানি, স্পেন ও ইতালিসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু মিত্র দেশ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সাহায্যের জন্য জাহাজ বা সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিগুলো, পোল্যান্ড সরকারের ইরানে কোনো ধরনের অভিযান চালানোর পরিকল্পনা নেই এবং আশা করি এটি আমাদের মিত্রদের মনে কোনো সন্দেহ সৃষ্টি করে না।’

আরো পড়ুন: ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ডোনাল্ড টাস্ক বলেন, বাল্টিক সাগরকে সুরক্ষিত রাখা পোল্যান্ডের রণকৌশলের একটি কেন্দ্রীয় অংশ হিসেবে ছিলো এবং থাকবে।

প্রসঙ্গত, ইরান হামলা ও হামলার হুমকির মাধ্যমে প্রণালীটি কার্যত বন্ধ করে দিয়েছে এবং এই প্রণালী ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App