×

আন্তর্জাতিক

ইরান ২০২৬ বিশ্বকাপ থেকে সরাসরি বর্জনের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম

ইরান ২০২৬ বিশ্বকাপ থেকে সরাসরি বর্জনের ঘোষণা

ছবি : সংগৃহীত

ইরান বুধবার (১১ মার্চ) ঘোষণা করেছে যে তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিলো তেহরান।

ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি কড়া ভাষায় বলেন, যে দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের মাটিতে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সেখানে নেই এবং বর্তমান পরিস্থিতিতে ফুটবল খেলার মতো কোনো পরিবেশও অবশিষ্ট নেই।

তিনি আরও যোগ করেন, বিগত আট-নয় মাসে তারা আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আমাদের হাজার হাজার মানুষকে শহীদ করেছে। এমন অবস্থায় তাদের আয়োজিত কোনো আসরে উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছিলেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনো লিখেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে আশ্বস্ত করেছেন যে ইরানি দল যুক্তরাষ্ট্রে খেলতে আসলে তাদের স্বাগত জানানো হবে।

তবে ট্রাম্পের এই 'স্বাগত' জানানোর বিষয়টি ইরান সরকার প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন যে, ইরান বিশ্বকাপে অংশ নিল কি না, তাতে তার কিছুই যায় আসে না।

জানা যায়, ইরানের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচগুলো ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউড এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। এমনকি টুর্নামেন্টের সমীকরণ মিলে গেলে ৩ জুলাই ডালাসে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল।

ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছেন, যুদ্ধের কারণে বিশ্বকাপ স্থগিত করার কোনো সুযোগ নেই। আমরা আশা করি যারা কোয়ালিফাই করেছে তারা সবাই অংশ নেবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App