×

আন্তর্জাতিক

জ্বালানি সংকট: মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

জ্বালানি সংকট: মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে বিকল্প উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের দিকে ঝুঁকতে শুরু করেছে এশিয়ার বিভিন্ন দেশ। বিশেষ করে ইরান–ইসরায়েল সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে মার্কিন জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আর্গাস মিডিয়ার তথ্য অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এশিয়ায় সরবরাহকৃত মার্কিন ‘লাইট সুইট ক্রুড’ তেলের দাম প্রায় ৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এশিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের ভাড়া প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইউরোপের উদ্দেশে রওনা দেওয়া অন্তত চারটি এলএনজিবাহী জাহাজের গন্তব্য পরিবর্তন করে এশিয়ার দিকে পাঠানো হয়েছে, যাতে এই অঞ্চলের জ্বালানি চাহিদা মেটানো যায়।

আর্গাস মিডিয়ার এশিয়া অঞ্চলের প্রধান ফাবিয়ান এনজি জানান, সংঘাত শুরুর পর জাপানের বিভিন্ন তেল শোধনাগার আগামী জুন মাসে সরবরাহের জন্য প্রায় ৯০ লাখ ব্যারেল মার্কিন অপরিশোধিত তেল কেনার চুক্তি করেছে। তবে জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকায় এশিয়ার অনেক দেশ বড় আকারের নতুন চুক্তিতে যাওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিশেষজ্ঞদের মতে, এশিয়ার জ্বালানি সরবরাহের একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। অঞ্চলটির প্রায় ৮০ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে সেখানে উত্তেজনা বেড়ে যাওয়ায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরো তীব্র হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ওই জলপথের কাছাকাছি এলাকায় তারা ইরানের ১৬টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। এ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে বলেন, যদি হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করা হয় তবে এর পরিণতি হবে কঠোর সামরিক পদক্ষেপ।

আরো পড়ুন : ৩ উপায়ে অবসান হতে পারে ইরান সংকট

সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় এশিয়ার কয়েকটি দেশ এখন নিজেদের মজুত তেলের ওপর নির্ভর করছে। বিশেষ করে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোর বর্তমান মজুত তেল মাত্র কয়েক সপ্তাহের চাহিদা পূরণ করতে সক্ষম বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

তবে জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হলে তা পূরণ করার মতো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই।

প্রতিষ্ঠানটির গ্যাসবিষয়ক বৈশ্বিক প্রধান লিবিয়া গ্ল্যারাটি বলেন, এলএনজি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এশিয়ার অনেক দেশ এখন মজুত জ্বালানি ব্যবহার করছে। কেউ কেউ গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, আবার অনেক শিল্পকারখানা উৎপাদন কমিয়ে জ্বালানি চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়তে পারে এবং এশিয়ার দেশগুলোকে বিকল্প জ্বালানি উৎসের দিকে আরো বেশি ঝুঁকতে হতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App