×

আন্তর্জাতিক

সমুদ্রে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, আরোহী ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

সমুদ্রে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, আরোহী ৭

ছবি : সংগৃহীত

পোর্ট ব্লেয়ার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে একটি পবন হংস হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবন হংসের মুখপাত্র। 

তিনি আরও বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরের কাছে হেলিকপ্টারটি ‘সংক্ষিপ্ত অবতরণের’ মুখোমুখি হয়।

‘হেলিকপ্টারটি পোর্ট ব্লেয়ার থেকে দুইজন ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। সকলকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।’ পবন হংসের মুখপাত্র আরও জানান।

এদিকে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি মায়াবন্দরে অবতরণের সময় সকাল ৯.৩০ মিনিটের দিকে রানওয়ে থেকে ৩০০ মিটার দূরে সমুদ্রে পড়ে যায়।

ঝাড়খণ্ডের ছত্রায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল, যাতে আরোহী সাতজনই নিহত হন।

 সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App