×

ভারত

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে আরো শপথ নিলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৩১ পিএম

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে আরো শপথ নিলেন যারা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে একই মঞ্চে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার পাঁচ সদস্যও। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার কিছু পর রাজ্যপাল আর এন রবি শুভেন্দুকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি।

মুখ্যমন্ত্রীর পর একে একে শপথ নেন বিজেপির পাঁচ বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।

এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়গপুর সদর থেকে জয় পেয়েছেন দিলীপ ঘোষ। এছাড়া আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ থেকে ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে নিশীথ প্রামাণিক নির্বাচিত হয়েছেন।

শপথ অনুষ্ঠানে ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ নেন। মুখ্যমন্ত্রীসহ বাকি মন্ত্রীরা বাংলায় শপথবাক্য পাঠ করেন। তবে এই পাঁচ মন্ত্রী কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

আরো পড়ুন : পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি, কে এই ৯৭ বছর বয়সি প্রবীণ নেতা?

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডাকেও মঞ্চে দেখা গেছে।

পুরো শপথ অনুষ্ঠানজুড়ে ছিল বাঙালি সংস্কৃতির আবহ। দিনটি ছিল রবীন্দ্রজয়ন্তী। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে মঞ্চ ও পুরো ময়দানজুড়ে বাজানো হয় রবীন্দ্রসংগীত। প্রধানমন্ত্রী মোদি মঞ্চে উঠেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানস্থলে আদিবাসী নৃত্য, রায়বেশি ও ছৌ নাচ পরিবেশন করেন বিভিন্ন জেলার শিল্পীরা। পাশাপাশি ছিল বাংলার ঐতিহ্যবাহী আপ্যায়ন—রসগোল্লা, লাড্ডু, দই ও ঝালমুড়ি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী এবং উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্যের বিজেপির শীর্ষ নেতারা। কলকাতা ও দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন। রাজ্যের সব জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

এবারের বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমান বিজেপি পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

স্বাস্থ্য সচিব হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

‘নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

‘নিজামীর মৃত্যুদণ্ড ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কোহিনুর

১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কোহিনুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App