×

স্বাস্থ্য

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল আড়াইশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল আড়াইশ

ছবি : সংগৃহীত

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২ শিশুর, আর উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে ও হাম সন্দেহে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাগজ না থাকায় জরিমানা, মিছিল নিয়ে এসে ইউএনওকে ধাওয়া

কাগজ না থাকায় জরিমানা, মিছিল নিয়ে এসে ইউএনওকে ধাওয়া

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

স্ত্রী তালাক দেওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন স্বামী

স্ত্রী তালাক দেওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন স্বামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App