×

সরকার

এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

এবারের ঈদযাত্রা সামগ্রিকভাবে ‘স্মুথ’ বা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সড়কমন্ত্রী বলেন, তার মতে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে নির্বিঘ্ন ছিল। কারণ, প্রায় দেড় কোটি মানুষ মাত্র তিন দিনের মধ্যে ঢাকা ছাড়লেও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে সরকার এবং জাতি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, একটি প্রাণহানিও কারও কাম্য নয়।

শেখ রবিউল আলম জানান, অতীতের মতো দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকা কিংবা যানবাহনের অভাবে বাড়ি ফিরতে না পারার মতো পরিস্থিতি এবার তেমন দেখা যায়নি। যেকোনো সময়ের তুলনায় এবার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

দুর্ঘটনার দায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে তিনি আগ্রহী নন। তবে যেসব ঘটনায় প্রাথমিকভাবে কারও সম্পৃক্ততা পাওয়া গেছে সেগুলো তদন্ত কমিটির মাধ্যমে যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উদাহরণ হিসেবে তিনি জানান, রেলওয়ের একটি ঘটনায় দুইজন গার্ডকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে থাকা সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন : বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় সৌহার্দ্য পরিবহনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে শুধু ওই বাস নয়, সংশ্লিষ্ট কোম্পানির সব যানবাহনের রুট পারমিট ও নিবন্ধন বাতিলের কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেন মন্ত্রী। তিনি বলেন, বিআরটিএ ও সড়ক ও জনপথ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে মোট ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন মারা গেছেন। বাকিরা স্থানীয় সড়কসহ অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

তিনি আরো বলেন, গত বছর একই সময়ে ১১ দিনে ১৮৭ জন নিহত হয়েছিল। কোনো মৃত্যুই গ্রহণযোগ্য নয়। তবুও আগের তুলনায় দুর্ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি। ভবিষ্যতে তা আরো কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বক্তব্যে উদ্বেগ জানিয়েছে জামায়াত

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির বক্তব্যে উদ্বেগ জানিয়েছে জামায়াত

গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

সংসদে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের অভিষেক

সৌদিতে মার্কিন বিশেষ ধ্বংস করল ইরান

সৌদিতে মার্কিন বিশেষ ধ্বংস করল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App