×

সরকার

স্বাধীনতা দিবস

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে। একই দিনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা আয়োজন করা হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। ইতোমধ্যে দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহও স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। দেশের সব ইউনিটের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য বিএনপি অনুরোধ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App