×

সরকার

রাষ্ট্রপতি

বৈষম্যহীন দেশ গড়তে ঈদের শিক্ষা হোক অনুপ্রেরণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

বৈষম্যহীন দেশ গড়তে ঈদের শিক্ষা হোক অনুপ্রেরণা

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ঈদ-উল-ফিতরের শিক্ষা সবার মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আশাবাদ জানান।

লিখিত বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিন-মুসলমানগণ সকল অন্যায়, অবিচার ও পাপাচার হতে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন ও পারলৌকিক মুক্তির প্রয়াস পায়। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।’

রাষ্ট্রপতি বলেন, ‘শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে-এ প্রত্যাশা করি।’

রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের অনাকাঙ্ক্ষিত অভিঘাত বাংলাদেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। এ সময় আমি সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

রাষ্ট্রপতি আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক। ঈদের সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক সবার ঘরে ঘরে। প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর উন্নতির জন্য আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দ্বিগুণ উচ্ছ্বসিত শ্যামল মাওলা

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দ্বিগুণ উচ্ছ্বসিত শ্যামল মাওলা

ঈদে এবার যেসব মুভি আসছে

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন ঈদে এবার যেসব মুভি আসছে

টিভি-ওটিটিতে এবারের ঈদ আয়োজন

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন টিভি-ওটিটিতে এবারের ঈদ আয়োজন

ঈদের ছুটিতে ঢাকার কাছেই প্রশান্তি: সপরিবারে বেড়ানোর সেরা কিছু গন্তব্য

ঈদ-উল-ফিতর ২০২৬ আয়োজন ঈদের ছুটিতে ঢাকার কাছেই প্রশান্তি: সপরিবারে বেড়ানোর সেরা কিছু গন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App