×

সরকার

বিএনপির শীর্ষ নেতাদের পরিকল্পনা

কে কোথায় ঈদ করবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম

কে কোথায় ঈদ করবেন?

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতাদের কর্মসূচি ও অবস্থান চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। নামাজ শেষে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের দিন ঢাকাতেই অবস্থান করবেন। তার সঙ্গে রাজধানীতে ঈদ করবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী এবং আবদুল আউয়াল মিন্টু। ঈদের আনুষ্ঠানিকতা ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তারা নিজ নিজ এলাকায় যেতে পারেন।

অন্যদিকে, ঢাকার বাইরে নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (কেরানীগঞ্জ), ড. আব্দুল মঈন খান (নরসিংদী) এবং সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার)। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকাতেই ঈদ কাটাবেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস (সিঙ্গাপুর) এবং নজরুল ইসলাম খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

তৃণমূলের নেতাদের মধ্যে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মুরাদনগরে, মিজানুর রহমান মিনু রাজশাহীতে, নিতাই রায় চৌধুরী মাগুরায় এবং শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন। এছাড়া সিলেটে খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক এবং বরিশালে জহির উদ্দিন স্বপন নেতাকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেবেন। বরাবরের মতো এবারও ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারতের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি শুরু করবেন শীর্ষ নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলায় নিহত ১১

‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

ভিনিসিয়ুস ‘হেক্সা মিশন’ সফল করতে শক্তিশালী স্কোয়াড আছে ব্রাজিলের

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App