×

সরকার

জামায়াত আমির

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

ঈদযাত্রীদের ওপর চরম জুলুম করা হচ্ছে

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি নিয়ে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি অভিযোগ করেছেন, এবারের ঈদযাত্রায় যাত্রীদের ওপর ‘চরম জুলুম’ করা হচ্ছে এবং এটি দেশের ইতিহাসে অন্যতম খারাপ ব্যবস্থাপনার উদাহরণ।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঈদকে সামনে রেখে সারা বছর অপেক্ষা করা মানুষজন যখন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা দেন, তখন তাদের এমন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, এবারের ঈদযাত্রায় যে ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে, তা দেশের ইতিহাসে ‘জঘন্যতম’।

তিনি আরো বলেন, এই পরিস্থিতির দায় এড়ানোর সুযোগ নেই, সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। তার মতে, সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কিছু বক্তব্যই এই সংকটের মূল ভিত্তি তৈরি করেছে।

যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, বাসভাড়া কম নেওয়ার যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মিল নেই। বরং ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষের এই দুর্ভোগ ও হতাশা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এর জবাব কে দেবে?

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এমন অব্যবস্থাপনা চলতে থাকলে দেশ আবারও স্বৈরাচারী পরিস্থিতির দিকে যেতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।

একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাহলে তা জনগণ বিশেষ করে সচেতন তরুণ সমাজ কখনো মেনে নেবে না। তিনি সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং বলেন, অন্যথায় এর দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

স্বাধীনতা দিবস বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল

থাইল্যান্ডে হানিমুনের মুহূর্তে রাশমিকা–বিজয়, ছবি ভাইরাল

থাইল্যান্ডে হানিমুনের মুহূর্তে রাশমিকা–বিজয়, ছবি ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App