×

ফুটবল

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ, বাদ পড়লেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ, বাদ পড়লেন যারা

ছবি: সংগৃহীত

ভিয়েতনাম সফরের জন্য শুক্রবার (২০ মার্চ) চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ৬ জন ফুটবলারকে বাদ দিয়ে ২২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়বে লাল-সবুজ বাহিনী।

এবারের দল ঘোষণায় সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রের বাদ পড়ায়। কোচের মূল পরিকল্পনায় থাকলেও শেষ মুহূর্তের ইনজুরি তার কপাল পুড়িয়েছে। বৃহস্পতিবার(১৯ মার্চ) অনুশীলনের সময় চোট পাওয়ায় এই নির্ভরযোগ্য ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হয়েছে ক্যাবরেরাকে।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে আসার আনন্দ দীর্ঘস্থায়ী হলো না মিডফিল্ডার মানিকের। মাত্র চারদিনের ক্যাম্প শেষে চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় তাকে বাড়ি ফিরতে হচ্ছে। অন্যদিকে, একসময় ক্যাবরেরার রক্ষণের অন্যতম ভরসা ইসা ফয়সাল আবারও চূড়ান্ত দল থেকে ছিটকে গেছেন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকলেও ভিয়েতনাম ও সিঙ্গাপুর সফরের স্কোয়াডে নিজের জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তিনি।

বাদ পড়া বাকি তিন ফুটবলার হলেন-ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ, ডিফেন্ডার শাকিল হোসেন এবং রফিক। সাধারণত বিদেশে ২৩ জন ফুটবলার নিয়ে যাওয়ার নিয়ম থাকলেও কোচ ক্যাবরেরা ঢাকা থেকে নিয়ে যাচ্ছেন ২২ জনকে। তবে দলের বড় চমক হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। রোববার (২২ মার্চ) তার দলের ক্যাম্পে রিপোর্ট করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া দুই দিনের সংক্ষিপ্ত এই ক্যাম্প শেষে আজ সকালে দল চূড়ান্ত করেন কোচ। এখন দেখার বিষয়, ইনজুরি আর বাদ পড়ার এই দোলাচলের মাঝে ভিয়েতনামের মাটিতে ক্যাবরেরার শিষ্যরা কেমন পারফরম্যান্স দেখায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি হামলায় ইরানে বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

ইসরায়েলি হামলায় ইরানে বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

আড়ংয়ের সামনে ব্যাগ বিলিয়ে দেখিয়ে দিলেন একজন

আড়ংয়ের সামনে ব্যাগ বিলিয়ে দেখিয়ে দিলেন একজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App