×

ফুটবল

নেইমার ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের, ৫ নতুন মুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

নেইমার ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের, ৫ নতুন মুখ

ফাইল ছবি

সামনে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। হাতে সময় খুব কম। তাই মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোকে ঘিরেই দল গঠনের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (১৬ মার্চ) রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেন তিনি।

ঘোষিত স্কোয়াডে বড় চমক হলো পোস্টার বয় নেইমার জুনিয়রের অনুপস্থিতি। যদিও তিনি প্রাথমিক তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন। 

সম্প্রতি সান্তোসের হয়েও তাকে মাঠে দেখা যায়নি। অন্যদিকে, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া রদ্রিগো গোয়েসও নেই এই তালিকায়। চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে এডার মিলিতাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাওকেও।

আনচেলত্তির দলে এবার তারুণ্যের জয়জয়কার। বিস্ময়বালক এন্ড্রিকের সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার ইবানেজ ও অভিজ্ঞ দানিলো।

দল নির্বাচনের ক্ষেত্রে আনচেলত্তি খেলোয়াড়দের সাম্প্রতিক ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে পেতে চান। নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় দলের পরিবেশে তারা কেমন মানিয়ে নিতে পারে, সেটাই এখন আমাদের মূল দেখার বিষয়।

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বজয়ীরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App